Most Recent Post
Home / জাতীয় / কাটাখালীর পৌর মেয়র আব্বাস আটক

কাটাখালীর পৌর মেয়র আব্বাস আটক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের পর রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‍্যাব।বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে মেয়র আব্বাস আলী রাজধানীর কাকরাইলের হোটেল ঈশা খাঁতে অবস্থান করছেন। এরপর মঙ্গলবার মধ্যরাত থেকে হোটেলটি ঘিরে রাখে র‍্যাবের একটি দল। পরে সকালে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সকাল দশটার মধ্যে ঘটনাস্থলে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।
আব্বাস আলী ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার কাটাখালীর মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরে তিনি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণ প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন আব্বাস আলী। এ নিয়ে তার ফাঁস হওয়া একটি অডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিতর্কিত মন্তব্যের জেরে ২৪ নভেম্বর দলীয় পদ থেকে মেয়র আব্বাসকে অপসারণের সিদ্ধান্ত নেয় পবা উপজেলা আওয়ামী লীগ। ২৬ নভেম্বর তাকে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেয় রাজশাহী জেলা আওয়ামী লীগ।
প্রসঙ্গত, এর আগে ১৯ নভেম্বর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২৫ নভেম্বর অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এই মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *