Most Recent Post
Home / ঢাকা বিভাগ / বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর, আহত ৫

বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর, আহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাসের ধাক্কায় মানিক শেখ (৩০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (২৯ জুন) ভোররাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।

মানিক শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের রহম শেখের ছেলে। আহতদের বাড়িও একই গ্রামে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ও আহতরা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে গরু বিক্রি করে নসিমনে করে বাড়ি ফিরছিলেন। নসিমনটি গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী মানিক শেখ নিহত হন ও অপর ৪ ব্যবসায়ী এবং নসিমন চালক আহত হন।

শরিফুল ইসলাম আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ফায়েক শেখ নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *