Most Recent Post
Home / আন্তর্জাতিক / কিয়েভে হামলার গ্রাউন্ডওয়ার্ক চালাচ্ছে রাশিয়া

কিয়েভে হামলার গ্রাউন্ডওয়ার্ক চালাচ্ছে রাশিয়া

 

ইউক্রেনের রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত রাশিয়া।  এই দাবি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন।  খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির।

রাশিয়ান কমান্ডার তাদের বহরগুলোতে বেলারুশ থেকে আসা জ্বালানি সরবরাহ করছে। এসব জ্বালানি চেরনোবিল এলাকা দিয়ে আনা হয়েছে।ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ১২ তম দিন। রাজধানী শহরের প্রবেশ মুখে প্রায় ৬৪ কিলোমিটার লম্বা সেনাবহর মোতায়েন করে রেখেছে মস্কো।

অন্যদিকে মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের মিকোলাইভ শহরকে অবরুদ্ধ করার দিকেই এখন মূল নজর দিচ্ছে রুশ সামরিক বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১১ দিন ধরে। এর মাঝে রোববার পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।  কিয়েভের প্রতিরোধে মস্কোর ১১ হাজার সেনা মারা গেছেন বলে দাবি ইউক্রেনের।

About bdpratinioto

Check Also

ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে কোথাও ভাড়া বেশি নেওয়ার ঘটনা খুঁজে পাননি সড়ক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *