Most Recent Post
Home / জাতীয় / করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৪৪৬

করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৪৪৬

অনলাইন ডেস্ক: 

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৪৬ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।

মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার) চারজনের মৃত্যু এবং ৪৩৬ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

About bdpratinioto

Check Also

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার বিচার খুব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *