Most Recent Post
Home / জাতীয় / হোসেনি দালানে বোমা হামলা : কবিরের ৭ ও আরমানের ১০ বছরের কারাদণ্ড

হোসেনি দালানে বোমা হামলা : কবিরের ৭ ও আরমানের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: 

পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলায় আরমানের ১০ বছর ও কবিরের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।গত ১ মার্চ মামলার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বোমা হামলা করে জেএমবি। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন। পরে চকবাজার থানায় মামলা করেন এসআই জালাল উদ্দিন। মামলাটি প্রথমে চকবাজার থানা পুলিশ এবং পরে গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে।

২০১৬ সালের ১৮ অক্টোবর ১০ জঙ্গিকে আসামি করে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন।আসামিরা হলেন- কবির হোসেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, জাহিদ হাসান ও মাসুদ রানা।

তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠন করা হয়। আসামিরা প্রত্যেকে জেএমবির সদস্য। মামলায় রাষ্ট্রপক্ষের ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামিদের মধ্যে দুজন শিশু। তাদের মামলা শিশু আদালতে পাঠানো হয়েছে। বাকি আট আসামির মধ্যে পাঁচজন জামিনে আছেন। কারাগারে আছেন কবীর, আরমান ও রুবেল। এছাড়া এ হামলার সঙ্গে জড়িত হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন পৃথক বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *