Most Recent Post
Home / খেলাধুলা / সাবেক এক নম্বরকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে লিনেট

সাবেক এক নম্বরকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে লিনেট

২৯ বারের চেষ্টায় কোনোদিন গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ড পেরোতে পারেননি ম্যাগদা লিনেট। সেই তিনি এবার সেমিফাইনালে জায়গা করে নিলেন! অস্ট্রেলিয়ান ওপেন স্বপ্নের মতোই লাগছে এই পোলিশের।

শেষ আটে বিশ্বের চার নম্বর ক্যারোলিন গার্সিয়াকে হারান। ওই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দুটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা ক্যারোলিনা প্লিসকোভাবে হারালেন বুধবার। সাবেক এক নম্বরের বিপক্ষে ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে লিনেট।

৩০ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় বললেন, ‘আমি আবেগে ভাসছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যিই স্বপ্ন সত্যি হলো। আমি খুবই কৃতজ্ঞ এবং সুখী। আমি এটা কোনোদিন ভুলবো না, সারাজীবন আমার সঙ্গে থাকবে।’

লিনেট পরের রাউন্ডে খেলবে বেলারুশিয়ান পঞ্চম বাছাই আরিনা সাবালেঙ্কার বিপক্ষে। প্রথমবার অস্ট্রেলিয়ার ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামেন সাবালেঙ্কা ও ডোনা ভেকিচ। ৬-৩, ৬-২ গেমে জিতে প্রথমবার সেমিফােইনালে উঠেছেন বেলারুশিয়ান পঞ্চম বাছাই।

About bdpratinioto

Check Also

ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে কোথাও ভাড়া বেশি নেওয়ার ঘটনা খুঁজে পাননি সড়ক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *