Most Recent Post
Home / সারাদেশ / দুর্গম পানছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ:বিনামূল্যে চিকিৎসা সেবা

দুর্গম পানছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ:বিনামূল্যে চিকিৎসা সেবা

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মহতী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে স্থানীয় পাহাড়ি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় এই জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্পিং পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি, উপস্থিত থেকে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাঁদেরকে মূল্যবান চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এই সেবামূলক কার্যক্রমে অসহায় ও দরিদ্র পাহাড়ি নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এই ক্যাম্পিংয়ের মাধ্যমে মোট ৩৯ জন স্থানীয় পাহাড়ি বাসিন্দা চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।স্থানীয় অধিবাসীরা বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিক ভাবে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা উল্লেখ করেছেন যে, দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের চিকিৎসাসেবা তাদের জন্য অত্যন্ত কল্যাণকর। বিজিবির এমন জনহিতকর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা গভীর আশা প্রকাশ করেন।

About bdpratinioto

Check Also

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *