Most Recent Post
Home / আন্তর্জাতিক / রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন

রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ এন্টিপার্সনেল ল্যান্ডমাইন ব্যবহার করেছে ইউক্রেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুক্রবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ২০২২ সালে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানো রাশিয়ার সেনাদের আটকাতে নির্বিচারে বিপজ্জনক এসব মাইন মাটিতে পুঁতেছিল ইউক্রেনের বাহিনী। এসব অস্ত্র ব্যবহারের নতুন প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এসব অস্ত্র ব্যবহার না করতে ইউক্রেনের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এইচআরডব্লিউ-এর অস্ত্রবিষয়ক পরিচালক স্টীভ গুস। তিনি বলেছেন, ইউক্রেনের সরকার গত মাসে কথা দিয়েছিল, যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না তারা। সেই কথা রাখার অনুরোধ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের এই শীর্ষ কর্মকর্তা।

এছাড়া যেসব সেনা এগুলো ব্যবহার করেছেন তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *