বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: রাজধানীর সদরঘাটের লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আসে।
শু্ক্রবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১১টার দিকে আগুন লাগে।
লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করত।
আরও পড়ুন: সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ময়ূর-৭ নামে একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ১১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।
পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Bangladesh Pratinioto news site