Most Recent Post
Home / আন্তর্জাতিক / মেক্সিকোতে তীব্র দাবদাহে ১০০ জনের মৃত্যু

মেক্সিকোতে তীব্র দাবদাহে ১০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। গত দুই সপ্তাহে দেশটিতে তীব্র দাবদাহের কারণে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

চলতি মাসের প্রথম তিন সপ্তাহে তাপপ্রবাহ রেকর্ড ছাড়িয়েছে। তীব্র দাবদাহের কারণে বেড়ে যায় বিদু‌্যতের চাহিদা। ফলে চাপে পড়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিছু এলাকায় শিক্ষার্থীদের ক্লাস স্থগিত করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত দুই সপ্তাহে তীব্র দাবদাহের কারণে কমপক্ষে ১০০ জন মারা গেছেন। যার দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ মারা গেছে ১৮-২৪ জুনের মধ্যে। বাকিরা আগের সপ্তাহে মারা যান। মারা যাওয়া ৬৪ শতাংশ মানুষ টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনের বাসিন্দা।

দেশটির উত্তরের কিছু শহরে এখনও তীব্র দাবদাহ চলছে। গত বুধবার সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভুত হয়।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *