Most Recent Post
Home / খুলনা বিভাগ / ট্রেনে কাটা পড়ে ১০ ছাগলসহ মালিক নিহত

ট্রেনে কাটা পড়ে ১০ ছাগলসহ মালিক নিহত

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে নূরজাহান খাতুন (৫৫) ও তার ১০টি ছাগল মারা গেছে।

বুধবার ( ২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় দর্শনা রলে স্টেশনের অদূরে আকুন্দবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দর্শনা রেলওয়ে পুলিশের এস আই আতাউর রহমান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামের কালামের স্ত্রী নুরজাহান খাতুন তার অর্ধশত ছাগল ট্রেন লাইনের পাশে চরাচ্ছিলেন। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসের ট্রেনের আওয়াজে ছুটোছুটি করতে গিয়ে ১০টি ছাগল ট্রেনে কাটা পড়ে। এ সময় নুরজাহান তার ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *