Most Recent Post
Home / আন্তর্জাতিক / মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের একটি বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শহরের কেন্দ্রের পশ্চিমে ওডিনসোভো জেলায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং অন্য দুটি নিস্ক্রিয় করা হয়েছে। কিন্তু এগুলো একটি অফিসে বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা হামলার তথ্য স্বীকার করেননি।

শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, দুটি অফিস ভবনের সম্মুখভাগ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ভবনগুলোর কোণে বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছেন।

About bdpratinioto

Check Also

প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ সকাল ১০টায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *