Most Recent Post
Home / বিনোদন / ভোটের প্রচারে গিয়ে বাজার করলেন নুসরাত

ভোটের প্রচারে গিয়ে বাজার করলেন নুসরাত

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন তিনি।

সম্প্রতি বেহালা পূর্বে প্রচারে বেড়িয়েছিলেন ‘আমি যে কে তোমার’ সিনেমাখ্যাত এই নায়িকা। কিন্তু প্রচার সেরেই রাস্তার পাশে বাজার করতে শুরু করেন তিনি। নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ গৃহিণীর মতো আলু, পটল, শাক-সবজির দরদাম করেন। এরপর পছন্দের সবজি কিনে বাড়িতে নিয়ে যান নুসরাত।

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) রত্না চ্যাটিার্জির হয়ে রোড শো করেন নুসরাত। ভোটারদের কাছ থেকে হাতজোড় করে দলীয় প্রার্থীর হয়ে ভোট চেয়েছেন। অনুরাগীরাও তাকে মালা পরিয়ে স্বাগত জানিয়েছেন।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *