অপরাধ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক শিশুবে ধর্ষণের পর হত্যা মামলায় দুই জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহর ছেলে সুমন ও নরসিংদী জেলার পাইচারচর এলাকার ইবুর ছেলে শফিকুল ইসলাম।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ পর হত্যা করেন আসামিরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। হত্যার ঘটনায় শিশুর মামা নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
Bangladesh Pratinioto news site