Most Recent Post
Home / জাতীয় / দেশে যে আইনের শাসন আছে, এ রায় তারই প্রতিফলন

দেশে যে আইনের শাসন আছে, এ রায় তারই প্রতিফলন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাংলাদেশে যে আইনের শাসন আছে, এ রায় তারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন: তারেকের ৯, জোবায়দার ৩ বছর কারাদণ্ড

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে যে আইনের শাসন আছে, এটা তারই একটা প্রতিফলন।

বুধবার (২ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি মনে করি দেশে আইনের শাসন আছে এবং আইনের শাসনে এ মামলার বিচারের দায়িত্ব আদালতের ছিল। সেই দায়িত্ব আদালত সম্পন্ন করেছে।

প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণা করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান।

About bdpratinioto

Check Also

একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা ঠিক নয়: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের রাজনৈতিক বাস্তবতার তুলনা টানা সঠিক নয় বলে মন্তব্য ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *