Most Recent Post
Home / ঢাকা বিভাগ / জাতীয় শোক দিবস : বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা

জাতীয় শোক দিবস : বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
Google news

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান এম খুরশীদ হোসেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহিদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন খুরশীদ হোসেন। এ সময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার শিক্ষা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *