Most Recent Post
Home / আইন আদালত / কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: মিশু ৩ দিনের রিমান্ডে

কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: মিশু ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ঢাকার সাভারে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (১৫) বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতনের মামলায় ঢাকা জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Google news

বুধবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ছবি তুলে অর্থ হাতিয়ে নিতেন মিশু

কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতনের অভিযোগে ১৯ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।

মামলার পর ১৯ আগস্ট দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত মিশুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ২০ আগস্ট তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জহুরুল ইসলাম। রিমান্ড শুনানির দিন তাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

About bdpratinioto

Check Also

ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে কোথাও ভাড়া বেশি নেওয়ার ঘটনা খুঁজে পাননি সড়ক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *