Most Recent Post
Home / খুলনা বিভাগ / খুলনার সঙ্গে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনার সঙ্গে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনা ডেস্কঃ চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিফিল ট্রেন দিয়ে উদ্ধারকাজ শেষ করে।

এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

আবার অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, “শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান বলেন, “খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা চুয়াডাঙ্গার উথলী এলাকায় লাইনচ্যুত হয়। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করায় রাত সোয়া ১১টার দিকে পূণরায় ট্রেন চলাচল শুরু হয়। তবে, এতে কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি। সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়।”

About bdpratinioto

Check Also

কলাপাড়ায় অরাজনৈতিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *