আসাদুজ্জামান আসাদ,আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম এবিএম সিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ফার্স্ট বয়, নটরডেম কলেজের ছাত্র এবং ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী মোঃ সাইদুল ইসলাম টুকু ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডার পদে ২০০৭ সালে নিয়োগ পাওয়া সত্বেও তৎকালীন সরকারের হীন মানসিকতার কারণে দীর্ঘ ১৮বছর পরে আমতলী সরকারি ডিগ্রী কলেজে প্রভাষক (ইসলামী শিক্ষা পদে) যোগদান করেন।
এতে আমতলী উপজেলার এসএসসি ১৯৯৫ ব্যাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কর্ম ক্ষেত্রে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
এতে মোঃ সাইদুল ইসলাম টুকু বলেন,আমি তৎকালীন সরকারের হীন মানসিকতার কারণে দীর্ঘ ১৮বছর পরে আমতলী সরকারি ডিগ্রী কলেজে প্রভাষক (ইসলামী শিক্ষা পদে) যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহর প্রতি সন্তুস্টি প্রকাশ করছি। আমি ২৭ তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলে ভাগ্য জোটেনি চাকরি। আমার শিক্ষা জীবনে সকল ক্লাসমেডসহ সকল বন্ধু বান্ধবদের কাছে দোয়া চাচ্ছি।আগামী দিনগুলো যেন ছাত্র- ছাত্রীদের পাঠদানে সচেষ্ট থেকে তাদের ভালবাসা পেয়ে গর্বিত হতে পারি।
Bangladesh Pratinioto news site