Most Recent Post
Home / সারাদেশ / আমতলীতে গোলাম মোস্তফার উদ্দ্যোগে ধানের শীর্ষের ভোট প্রার্থনা

আমতলীতে গোলাম মোস্তফার উদ্দ্যোগে ধানের শীর্ষের ভোট প্রার্থনা

আমতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার আমতলীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজারে কৃষক,শ্রমিক,কামার,কুমার,জেলে,তাঁতি,ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষদের সাথে গণসংযোগ করে ও ভোট প্রার্থনা করেছেন মো. গোলাম মোস্তফা ঘরামী(সাবেক পুলিশ)

এ গনসংযোগ ও পথসভা মো: গোলাম মস্তফা ঘরামী( সাবেক পুলিশ) এর নেতৃত্বে করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজারে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ধানের শীর্ষের গনসংযোগ ভোট প্রার্থনা করেছেন মো:গোলাম মোস্তফা ঘরামী(সাবেক পুলিশ)।

এ গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন,গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো:সুলতান গাজী,গুলিশাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: সোহেল ফরাজি,গুলিশাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: মনির ঘরামী,গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: শাহাবুব ইসলাম।

৩ নং ওয়ার্ড বিএনপি-র সভাপতি আবদুর জব্বার খান(সাবেক আরমি)সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গুলিশাখালী বাজারে গনসংযোগ চলাকালে মো: গোলাম মোস্তফা ঘরামী(সাবেক পুলিশ) বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই ও আপনারাও দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন এবং বরগুনা জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা ১ আসনের ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।এ সিদ্ধান্তই আমরা মেনে নিবো।আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ নজরুল ইসলাম মোল্লাকে পেয়ে গর্বিত এবং তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এটাই গুলিশাখালী ইউনিয়নের সকল জনগনের এক্যমতের সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।

আরো উপস্থিত ছিলেন,আমতলী উপজেলা বিএনপিও গুলিশাখালী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

পানছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *