Most Recent Post
Home / অর্থনীতি / ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি প্রতি ২,৬২,৪৪০ টাকা

ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি প্রতি ২,৬২,৪৪০ টাকা

অর্থনীতি ডেস্ক, ২৮ জানুয়ারি ২০২৬
দেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হয়েছে।
একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। তবে গহনা বিক্রির ক্ষেত্রে ভ্যাট ও মজুরি যুক্ত হলে ক্রেতাকে আরও বেশি অর্থ গুনতে হবে।
স্বর্ণের দাম এভাবে বাড়তে থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বিনিয়োগকারীরা এটিকে নিরাপদ সম্পদ হিসেবে দেখছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

About bdpratinioto

Check Also

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *