Most Recent Post
Home / জাতীয় / আমতলীর কালিবাড়ীতে ধানের শীর্ষের উঠান বৈঠকে জনতার উপচেপরা ভির,জনগনকে ধানের শীর্ষে সর্বাধিক ভোট দেয়ার আহবান করেন ছাত্রদলের সভাপতি রিফাত কাজি

আমতলীর কালিবাড়ীতে ধানের শীর্ষের উঠান বৈঠকে জনতার উপচেপরা ভির,জনগনকে ধানের শীর্ষে সর্বাধিক ভোট দেয়ার আহবান করেন ছাত্রদলের সভাপতি রিফাত কাজি

 

আসাদুজ্জামান, আমতলী(বরগুনা)প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ি ওয়ার্ডে কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে বরগুনা ১ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লার পক্ষে উঠান বৈঠকের আয়োজন করেছেন গুলিশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রিফাত কাজি। রিফাত কাজী বৈষম্য ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ আহত ছাত্রনেতা।

উঠান বৈঠকে উপস্থিতি বক্তারা নেতারা বলেন,ভোট দিবো কিসে… ধানের শীর্ষে” এ স্লোগানে মুখরিত হয়ে কালিবাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে সর্বস্তরের জনগণের কাছে ভোট ও দোয়া চাইতে হবে।এসময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের।

আজ সোমবার সন্ধা ৭ টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উঠান বৈঠক বরগুনা ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লার পক্ষে গুলিশাখালী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো. রিফাত কাজির নেতৃত্বে করা হয়েছে। এতে গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ উঠান বৈঠকে বিএনপির হাজারাধিক সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।
এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো:ফারুক কাজি। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.রিফাত কাজি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গুলিশাখালী ইউনিয়ন ও আহবায়ক কালিবাড়ী ৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির অন্যতম নেতা মো. গোলাম মোস্তফা(সাবেক পুলিশ),গুলিশাখালি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন দিপু,আমতলী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: নুরুল আলম হানিফ কাজি,মো. নুহু ফকির বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি,
মো:মেহেদী হাসান রিজন আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,গুলিশাখালি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিক বিশ্বাস,কালিবাড়ি ৯ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মো:মাহবুব কাজী, মো:রিপন হাজী,মো:খোরশেদ আলম মৃধা, কালিবাড়ি ৯ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.আলতাফ প্যাদা মো.কালাম মাতুব্বর,মো.মিজানুর রহমান,মো.সাইদুল মাতুব্বর,গুলিশাখালী ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র মলাই,গুলিশাখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দুলাল প্যাদা,সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কবির পঞ্চায়েত,গুলিশাখালি ইউনিয়ন যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মনির ঘরামী,গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: শাহাবুব ইসলাম।

এ উঠান বৈঠকে উপস্থিত বক্তারা ভোটারদের উদ্দেশ্য করে বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই ও আপনারাও দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন এবং বরগুনা জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা ১ আসনের ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।তাকে ধানের শীর্ষে ভোট দিয়ে এমপি বানিয়ে গুলিশাখালী ইউনিয়নে উন্নয়নের জোয়ারে ভাসতে পারি।এসযোগ করে দিবেন আপনারা।

উঠান বৈঠক শেষে সভাস্থলে প্রায় ১ এক হাজার মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।এ আয়োজনে এলাকার সর্বস্তরের জনসাধারণ সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় উপযোগী সিদ্ধান্তই আমরা মেনে নিয়ে যেন আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ মো: নজরুল ইসলাম মোল্লাকে পেয়ে গর্বিত এবং তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি এটাই গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ি ওয়ার্ডের জনগনের ঐক্যবদ্ধ চাই ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কবির পঞ্চায়েত।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *