Most Recent Post
Home / জাতীয় / ‘সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা’

‘সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা’

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার শুরু থেকেই তিনটি ম্যান্ডেট সামনে রেখেছিল— বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে সর্বশেষ ম্যান্ডেট ছিল নির্বাচন আয়োজন। সরকার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আনন্দ স্কুল (সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল অ্যান্ড কলেজ) ভোটকেন্দ্রে ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছেন। এখানে কারও ব্যক্তিগত পছন্দ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ লক্ষ করা যাচ্ছে। নির্বাচনী বুথগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মৎস্য উপদেষ্টা বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে আয়োজনের চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।

About bdpratinioto

Check Also

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার বিচার খুব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *