Most Recent Post
Home / রাজনীতি / গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল : নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থান করেছে ছাত্ররা আর তার ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সংস্কার পরিষদের শপথ ইস্যু নিয়ে তিনি বলেন, নির্ধারিত দিনে শপথ গ্রহণ না করে সংশ্লিষ্টরা গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একই দিনে শপথ গ্রহণের যে জনাদেশ ছিল, তা অমান্য করা হয়েছে।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হয়, তবে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। কারণ জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং স্বৈরাচারী কাঠামোর পতন ও সংস্কারের জন্যই ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক লুটপাটের প্রশ্নে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে।

এনসিপির এই নেতা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ঘটনায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে ঋণখেলাপিদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে এবং সেজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

About bdpratinioto

Check Also

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশা করি: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *