Most Recent Post
Home / রাজনীতি / এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশা করি: শফিকুর রহমান

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশা করি: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হলেও তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে কোনো রিপোর্ট সামনে আসেনি। উল্টো এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশ পেয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে জাতির দায় মোচন হবে। আমরা আশা করি, এই সরকার বিচার করতে পারবে। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, বরং মূল হোতাদের যেন বিচার হয়, আমরা সেটাই চাই।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *