Most Recent Post
Home / বিনোদন / পেছাল জায়েদ-নিপুণের রুল শুনানি

পেছাল জায়েদ-নিপুণের রুল শুনানি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির দিন আরও এক দিন পিছিয়ে গেল। শুনানির নতুন দিন ধার্য হয়েছে বৃহস্পতিবার।

বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আজ এ বিষয়ে শুনানি চলছিল। পরে আদালত তা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে, চিত্রনায়িকা নিপুনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রুল শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে তা এক দিন পিছিয়ে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। বুধবার পেছানো হলো আরও এক দিন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল।

গত ১৪ ফেব্রুয়ারি এই পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রেখে এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

তারও আগে গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতিবস্থা জারি করেন। অর্থাৎ, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদটিতে কেউ বসতে পারবেন না।

গত ৬ ফেব্রুয়ারি জায়েদ খান তার বিরুদ্ধে নেওয়া নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। সে দিনই শুনানি শেষে হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে চাওয়ার আদেশ দেন। একই সঙ্গে নিপুণের পদ স্থগিত করেন।

এছাড়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের আপিল বোর্ডকে সেই রুলের জবাব দিতেও বলেন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচনের জন্য গঠিত আপিল বোর্ড। পরের দিন বিকালে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণসহ নতুন কমিটির ১০ জন শপথও নেন।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *