Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / নাঙ্গলকোটে চুরি-লুট, গৃহস্থ আহত

নাঙ্গলকোটে চুরি-লুট, গৃহস্থ আহত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার নাঙ্গলকোটে এক বসতবাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের চুরি-লুটপাটের ঘটনায় গৃহস্থকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ব্যাটারি চালিত অটো-রিকশা, নগদ টাকা, স্মার্টফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে বলে জানা গেছে।
ঘटनাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে। আহত মেহেদী হাসান ফয়সাল ওই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ফয়সালের বাড়িতে প্রবেশ করে উঠানে থাকা একটি ব্যাটারি চালিত অটো-রিকশা চুরি করে নিয়ে যায়। পরে তারা বসতঘরে ঢুকে আলমিরা খুলে নগদ ৫০ হাজার টাকা, একটি স্মার্টফোন, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

এ সময় ফয়সাল বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে চোরচক্রের সদস্যরা তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফয়সালকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ফয়সাল সাতজনের নাম উল্লেখ করে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৮নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে।

About bdpratinioto

Check Also

বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *