Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, আসছে নতুন ২ বিভাগ

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, আসছে নতুন ২ বিভাগ

দেশে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে স্বল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার (২৭ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তবে নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে প্রায় ১০ মাস থেকে এক বছর।

মন্ত্রী বলেন, নির্বাচন আয়োজন একটি জটিল প্রক্রিয়া। ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, আবহাওয়া, ধর্মীয় উৎসব এবং পাবলিক পরীক্ষার সময়সূচি—সবকিছু বিবেচনা করেই তফসিল ঘোষণা করতে হয়। এজন্য তফসিল ঘোষণার আগেও অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন।

একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ভবিষ্যতে জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। পূর্বে কেনা প্রায় দেড় লাখ ইভিএম বর্তমানে অব্যবহৃত অবস্থায় সংরক্ষিত রয়েছে। এ সংক্রান্ত প্রকল্পে অনিয়মের অভিযোগে তদন্তও চলমান।

এদিকে দেশের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী জানান, নতুন দুটি বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে—ফরিদপুর ও কুমিল্লা।

প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে থাকবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে।

সরকার একদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করছে, অন্যদিকে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে নতুন বিভাগ গঠনের দিকেও এগোচ্ছে। ফলে সামনে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

About bdpratinioto

Check Also

ইতিহাস গড়ল বাংলাদেশ: রূপপুরে চুল্লিতে জ্বালানি

আগস্টেই গ্রিডে যুক্ত হতে পারে ৩০০ মেগাওয়াট, পূর্ণ সক্ষমতায় ২৪০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নিজস্ব প্রতিবেদক: ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *