Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন

পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রী অনুপ কুমার দাস সরকারি চাকরির বয়সসীমা শেষ হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আজ সোমবার ৪’মে/২০২৬ ছিল তার শেষ কর্ম দিবস। এ কর্মকর্তাকে সম্মানের সাথে বিদায় জানানোর জন্য বিকালে উপজেলা সম্প্রসারিত হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন সহ তার অফিসের সকল স্টাফগণ

আনুষ্ঠানিকভাবে অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয় চাকরি জীবনে অবসরে যাওয়া এ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অবসর জীবন আপনার সুখ শান্তিতে কাটুক বিদায় বেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয় এ কর্মকর্তার জন্য দোয়া করেন। অবসর জীবন এখন থেকে শুধু পরিবারের সঙ্গে অতিবাহিত করবেন এমন পরামর্শও দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাব সহকারী মোঃ আরাফাত হোসেন, সার্টিফিকেট সহকারি মোঃ হাসিবুল হোসাইন, অফিস সহকারী মিজ্ আলিফ লায়লা, অপারেটর কাম কম্পিউটার বিধান মাহাতো ও জীবগাড়ী চালক মোঃ মফিদুল ইসলাম।

পড়ালেখা শেষে ১৯৮৮ সালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁট মুদ্রাক্ষরিক পদে যোগ দেন তিনি। একাধারে জয়পুরহাট সদর আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলায় চাকরি করেন। ২০০৭ সালে সিএ-কাম ইউডিএ পদে পদোন্নতি পেয়ে পাঁচবিবি উপজেলায় যোগদান করেন। ২০১৯ সালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে প্রায় ২০’বছর তিনি এ উপজেলাতেই চাকরি করেন।

জয়পুরহাটের খঞ্জনপুরে ১৯৬৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। বাবা শ্রী ধীরেন্দ্র নাথ দাস একজন প্রান্তিক কৃষক এবং ৩’ভাইয়ের মধ্যে সে সবার ছোট। অনুপ কুমার ১৯৯৮ সালে সংসার জীবন শুরু করেন এবং ৩’কন্যা সন্তানের জনক। বিদায় বেলায় উপজেলায় কর্মরত অবস্থায় তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন বিদায়ী এ কর্মকর্তা।

About bdpratinioto

Check Also

১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেপ্তার

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : যশোরের শার্শায় কুখ্যাত মাদক কারবারি জাহান আলীকে ৫০ পিস ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *