Most Recent Post
Home / সারাদেশ / ছাতকের জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত “সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে এখন শান্ত”

ছাতকের জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত “সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে এখন শান্ত”

সেলিম মাহবুবঃ

ছাতকে জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে ক্ষিদ্রাকাপন গ্রামের বাসিন্দা, জাউয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার একখন্ড বোরো জমি ক্রয় করেন জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু। প্রায় এক বছর আগে এই জমি ক্রয় করেন তিনি। কিন্তু এ পর্যন্ত জমি রেজিষ্ট্রি করা হয় নি। এ নিয়ে মোবাইল ফোনে বৃহস্পতিবার দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এনিয়ে আখলুছ মিয়ার লোকজন জাউয়াবাজারে মোহাম্মদ আলী বংকুর উপর হামলা করে। এ ঘটনায় রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ সং’ঘর্ষ নিয়ন্ত্রণ করেছে।

গতকালের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকুর লোকজন খিদ্রা কাপন গ্রামের আখলুছ আলী পক্ষের লোকমান সহ লোক জনের উপর হামলা করেছে।

হামলার ঘটনার পর শুক্রবার আবারো দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন লোক আহত হয়েছেন।

সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও টিআর সেল নিক্ষেপ করেছে।

সিলেট যাওয়ার পথে সুনামগঞ্জ- ১,আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে নেমে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমান অবস্থায় এলাকার পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। তিনি আরো জানান, সড়কের যান চলাচল এখন স্বাভাবিক।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *