মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দর্শকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।
ফাইনাল খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফুটবল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা পৌরসভা দল। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বেতাগী উপজেলা দল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ, তাছলিমা আক্তার। এসময় তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসক মিজ ,তাছলিমা আক্তার বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি আরও বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অংশগ্রহণকারীরা এ আয়োজনকে তরুণ সমাজের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
Bangladesh Pratinioto news site