Most Recent Post
Home / সারাদেশ / ছাতকে শাহ ইব্রাহিমিয়া রহ.মাদ্রাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি ও মেধা বৃত্তি প্রদান

ছাতকে শাহ ইব্রাহিমিয়া রহ.মাদ্রাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি ও মেধা বৃত্তি প্রদান

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে বাগবাড়ি শাহ ইব্রাহিমিয়া (রহ.) হাফিজিয়া মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

বাগবাড়ি গ্রামে শুক্রবার (৮ মে) বাদ জুমআ থেকে ৭৩ তম বার্ষিক ফাতেহা শরিফ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ ফজর পর্যন্ত এ মাহফিল সম্পূর্ণ হয়।

শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহীম খাঁন (রহ.) ও শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মকসুদ আহমদ খাঁন নকশবন্দী মুজাদ্দেদী (রহ.)-সহ গ্রামের সকল প্রয়াতদের মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে চারজন কৃতি শিক্ষার্থীকে পবিত্র কুরআনের হাফেজ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বিশেষ মেধা বৃত্তি প্রদান করা হয়।

পাগড়ি ও সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের মীর মো. মাসুক মিয়ার পুত্র হাফিজ ক্বারী মীর মো. ইমাম হোসাইন জিসান, দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের আক্কল আলীর পুত্র হাফিজ ক্বারী মো.মতিউর রহমান, সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও পূর্বপাড়া গ্রামের মো.জিয়াউর রহমানের পুত্র হাফিজ ক্বারী মো.জুম্মান হোসেন এবং মোহনপুর গ্রামের
মো.ওয়াহিদুল হকের পুত্র হাফিজ ক্বারী মো.আমিনুল হক।

এ ফাতেহা শরিফে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার লেকচারার শায়েখ মুহাম্মদ জয়নুল আবেদীন ক্বাদেরী।

প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন সোনারগাঁও বাড়ী মজলিস জামে মসজিদের খতিব মুফতি ড. আহমদ হাসান গাজীপুরী। তরিকতের খতম পরিচালনা করেন মাওলানা আব্দুশ শাকুর। এছাড়া বিশেষ নসিহত পেশ করেন মুফতি মাহবুব আহমেদ নঈমী, মাওলানা আহসানুর রহমান দুলাল নক্সবন্দী এবং মুফতি নাজমুল হুসাইন।

ফাতেহা শরিফে সভাপতিত্ব করেন বাগবাড়ি গ্রামের বিশিষ্ট মুরুব্বি সাবেক শিক্ষক সোনাহর আলী, ছাতক সরকারি ডিগ্রি কলেজ’র সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, বিশিষ্ট মুরুব্বি হাজি আব্দুল জলিল আজাদ, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, হাজী আজমল আম্বিয়া, হাবিবুর রহমান সিরাজ। ফাতেহা শরিফ যৌথ পরিচালনা করেন আব্দুল মোনাইম মামনুন ও মোঃ রাফি হাসান।

অনুষ্ঠানে হিফজ সমাপনকারী শিক্ষার্থীরা তাদের প্রিয় উস্তাদ হাফিজ ক্বারী মো. আমরুছ আলীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। ফাতেহা শরিফে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন হাফিজ ক্বারী শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *