Most Recent Post
Home / আন্তর্জাতিক / এক কোটি রুপিতে বিক্রি হলো যে ষাঁড়

এক কোটি রুপিতে বিক্রি হলো যে ষাঁড়

ভারতের বেঙ্গালুরুর কৃষিমেলায় কৃষ্ণ নামের সাড়ে তিন বছরের এক ষাঁড় ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলো। কারণ ষাঁড়টি বিক্রি হয়েছে ১ কোটি রুপিতে। আর এই প্রাণিটির শুক্রানুর প্রতি ডোজ বিক্রি হয়েছে এক হাজার রুপিতে।

সাধারণত এই মেলায় বা অন্য জায়গায় ষাঁড় বিক্রি হয় ১ থেকে ২ লাখ টাকার বিনিময়ে। সেখানে এই ষাঁড়টির দাম ধরা হয় ১ কোটি রুপি। যা সাধারণ বাজার দরের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি। অনেকের মনে তাই প্রশ্ন কী এমন বিশেষত্ব কৃষ্ণের? যার কারণে এত দামে বিক্রি করা হয়েছে ষাঁড়টি

ষাঁড়টির মালিক বোরেগৌড়া সংবাদ সংস্থা এএনআইকে জানায়, অল্প বয়স্ক ষাঁড়টি হাল্লিকা জাতের। এই জাতের ষাঁড়ের প্রজনন ক্ষমতা খুবই বেশি। এ কারণে প্রাণিটির মূল্য এত বেশি।

তিনি জানান, কৃষ্ণের শুক্রাণুর চাহিদা বেশি থাকায় প্রতি ডোজ ১ হাজার রুপিতে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে শুধু দামের কারণে নয় বরং জাত এবং প্রজনন ক্ষমতার কারণেও ষাঁড়টি বেঙ্গালুরুর কৃষি মেলার আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বেঙ্গালুরুর কৃষিবিজ্ঞান বিশ্ববিদ্যালয় আয়োজিত এই মেলা চলেছিল ১১ থেকে ১৪ নভেম্বর। চার দিনব্যাপী আয়োজিত এই কৃষি মেলার উদ্বোধন করেন একজন আদিবাসী নারী। যিনি এখন আধুনিক কৃষিকাজের দিকে ঝুঁকেছেন৷ ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাইয়ের অনুপস্থিতিতে ওই নারী মেলার উদ্বোধন করেছিলেন।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *