Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান ,মাদক, চুরি ও ওয়ারেন্টভুক্তসহ ১৮ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান ,মাদক, চুরি ও ওয়ারেন্টভুক্তসহ ১৮ জন গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলার মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক, চুরি, বৈষম্যবিরোধী মামলা, সিআর ওয়ারেন্ট ও পুলিশ আইনের বিভিন্ন অভিযোগ রয়েছে।

‎রবিবার (১০ মে ২০২৬) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর  দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এছাড়া চুরির মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সাজাপ্রাপ্ত সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নাজিম উদ্দিন, সাগর, ইমন মিয়া, রাহাত মিয়া, রাসেল মিয়া, বাবুল ওরফে বাবলু মিয়া, ফয়সাল মিয়া, জীবন, ওয়াহিদ মিয়া, ফারুক মিয়া, বাবু, হৃদয় মাহমুদ জনি, আব্দুল আজিজ, আল আমিন, আব্দুর রহমান, লুৎফর রহমান মুন্না, জাহাঙ্গীর বিশ্বাস ও আবু বক্কর।

‎পুলিশ সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি এলাকায় মাদক ব্যবসা, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,মাদক ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *