কামরুজ্জামান মিনহাজ: ময়মনসিংহের ত্রিশালে ভ্যানে চড়ে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন, ময়মনসিংহ ৭ আসনের এমপি হাফেজ রুহুল আমীন মাদানী। করোনা ভাইরাসের দুর্যোগেও এমপির ভ্যানে চড়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে মানুষের পাশে থাকার বিষয়টি সামাজিক ও জননন্দিত হিসাবে প্রশংসিত হয়েছেন।
পরিদর্শনকালে এমপি মাদানী ত্রিশালের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রদূত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুকম্পা ও মহানুভবতায় ত্রিশালের সর্বত্র ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে । এমপি রুহুল আমিন মাদানি বলেন, ত্রিশালের উন্নয়নে অনেক প্রকল্প অনুমোদিত হয়েছে ও বাস্তবায়ন হচ্ছে । উন্নয়নের ধারাবাহিকতায় বাকী কাজগুলো শ্রীঘ্রই শুরু হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করেছেন মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। আপনারা যেন উন্নত জীবনযাপন করতে পারেন সেজন্য কিছু করতে চেষ্টা করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ও লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। আমরা সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। ত্রিশালের একটি মানুষও গৃহহীন থাকবে না।
ত্রিশালের আর্থ-সামাজিকসহ নানা উপযোগিতাকে কাজে লাগাতে পারলে দেশের মধ্যে ত্রিশাল একটি উন্নত উপজেলায় রূপান্তরিত হবে। ত্রিশালের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এমপি মাদানী আরো বলেন, ত্রিশালে যে উন্নয়ন কর্মকান্ড চলছে তা বাস্তবায়িত হলে দেশের মধ্যে একটি অনন্য নগরীতে রূপান্তরিত হবে।
এমপি মাদানী ত্রিশালের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান, গভীর নলকূপ, স্যানিটেশন ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক, গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রীজ ও কালভার্ট , সড়ক ও মহাসড়ক, উন্নয়ন ও রক্ষনাবেক্ষন, গ্রামীন যোগাযোগের বিদ্যুৎ , শিল্প সহায়ক অবকাঠামো কার্যক্রম পরিদর্শন করেন ।
ত্রিশালের সকল শ্রেণি পেশার মানুষ জানান, এমপি মাদানী একজন সহজ সরল ও জনবান্ধন নেতা । তিনি সাধারণ ভাবেই চলাফেরা করতে ও মানুষের সাথে মিশতে পছন্দ করেন ।
Bangladesh Pratinioto news site