Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুধবার, ১৩ মে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, হঠাৎ করে বাস ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রী ও শ্রমজীবী মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তারা অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

এর আগে গত ১২ মে নেতৃবৃন্দ এই বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। তারা বলেন, জনস্বার্থ উপেক্ষা করে ভাড়া বৃদ্ধি মেনে নেওয়া হবে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিয়েছি। সংশ্লিষ্ট দপ্তর ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সাধারণ যাত্রীদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা হবে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও ডিজিটাল শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *