Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটি এ -এর যৌথ উদ্যোগে ২৮টি পরিবারের অনুকূলে অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার ২৪ জুন ২০২৬ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, একটি সমাজের জন্যও অপূরণীয় ক্ষতি। যারা দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন বা আহত হয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিআরটিএ সমন্বিতভাবে কাজ করছে।

আয়োজক বিআরটিএ, নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের নির্ধারিত তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নিহতদের পরিবার এবং গুরুতর আহতরা অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাচ্ছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ-এর কর্মকর্তা এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে।

 

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযানে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সক্রিয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *