Most Recent Post
Home / সারাদেশ / সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি লবন বাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব ১৫

সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি লবন বাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব ১৫

মোহাম্মদ রাসেল মির্জা টেকনাফ প্রতিনিধি:

বুধবার ১৩ মে সন্ধায় সাবরাং ইউনিয়ন পরিষদের দক্ষিন পাশে ডেগিল‍্যার বিল ৩ রাস্তার মাথায় একটি লবণ বুঝাই ট্রাকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, লবণবোঝাই ট্রাকের লবণের মালিকানা নুর মোহাম্মদের হওয়ায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযোগ রয়েছে মাদক পাচারের সঙ্গে জড়িত সাবরাং ডেইল পাড়া এলাকার বদি আলম মাঝি ও তার সিন্ডিকেট জড়িত। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে চালানের আসল মালিককে সনাক্ত করা যাবে বলে জানান উপস্থিত স্থানীয় এলাকাবাসী।

এদিকে আটক নুর মোহাম্মদ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে বারবার সাংবাদিকদের জানান, তিনি এসব জানেননা। তিনি আরও জানান, ডেগিল‍্যার বিলের হোছন আহমদ থেকে লবন ক্রয় করে পটিয়া পাঠাচ্ছিলেন। এ চালানের সব লবন হোছন আহমদ থেকে ক্রয় করে এবং তার শ্রমিক দিয়ে ট্রাক লোড করা হয়েছে। এ ট্রাকে যত লবন লোড করা করা হয়েছে সব বদি আলম মাঝির নেতৃত্বে করা হয়েছে।

জনশ্রুত রয়েছে, বিগত সময়েও এই বদি আলম মাঝি টেকনাফের বিভিন্ন ট্রাকের ড্রাইভার ও হেলপারদের লোভে ফেলে একাধিক কারবারির ইয়াবা বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, বদি আলম মাঝি ও হোছনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে এ চালানের আসল রহস্য জানা যাবে এবং চাঞ্চল্যকর তথ‍্য বেরিয়ে আসবে।এসময় সরেজমিনে উপস্থিত ছিলেন ওসি অপারেশন মোঃ কামালের নেতৃত্বে টেকনাফ মডেল থানার পুলিশের একটি চৌকস টিম।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *