Most Recent Post
Home / জাতীয় / পাপুলের সদস্য পদ শূন্য হওয়ার বিষয় সংসদকে জানালেন স্পিকার

পাপুলের সদস্য পদ শূন্য হওয়ার বিষয় সংসদকে জানালেন স্পিকার

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ শূন্য ঘোষণা করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদের দ্বাদশ অধিবেশনে স্পিকার বলেন, ‘কুয়েতের আদালতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সাজা হওয়ায় নৈতিক স্খলনজনিত কারণে সংবিধানের ৬৬/২ ধারা অনুযায়ী তিনি আর সংসদের সদস্য থাকতে পারেন না। সংবিধানের ৬৭/১ এর ঘ ধারা অনুযায়ী তার আসন শূন্য হয়েছে।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের এমপি নির্বাচিত হন কাজী শহিদ ইসলাম পাপুল। ২০২০ সালের শুরুতে মানবপাচার ও অর্থপাচারের মামলায় কুয়েতে গ্রেপ্তার হন তিনি। গত ২৮ জানুয়ারি কুয়েতের আদালত পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *