সুনামগঞ্জ প্রতিনিধিঃ জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৬৮টি তথ্য অফিস কর্তৃক পরিচালিত ১৮০ দিনের কর্মসূচির (১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন এবং বিভিন্ন জনবান্ধব কর্মসূচির সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
প্রেস ব্রিফিংয়ে খাল খনন, ফ্যামিলি কার্ড কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ যানবাহন সুবিধা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি ও সুফল তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, সরকারের এসব কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী কাজী হোসেন আর রাফি, অধ্যক্ষ মোহাম্মদ শেরগুল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস
Bangladesh Pratinioto news site