Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ- আটক ১

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ- আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার ‘;কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৩২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় টেকনাফের গোদারপাড় এলাকার মো. রফিকের ছেলে মো. তারেককে (২৩)।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ “হেনরী” এর সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালান। এসময় প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকানো ১৬টি কাটুনে রাখা মোট ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তারেক জানান, ইয়াবাগুলো হ্নীলা থেকে সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ আলামত ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *