Most Recent Post
Home / সারাদেশ / জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুরের দিকে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
পর্যায়ক্রমে সব ওয়াদা পালন করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম, মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, মামলা করা হতো। দেশের মানুষ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ শহীদ হয়েছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।
তারেক রহমান বলেন, এই দেশের মানুষ এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল। কিন্তু দেশের মানুষ মুক্ত হয়েছে সেই অবস্থা থেকে। তবে শুধু দেশ স্বাধীন করলে হবে না— দেশ যদি স্বাধীন করি, দেশকে যদি স্বৈরাচারমুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *