হাবিবুর রহমান/ মতিউর রহমান:
আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার তদন্ত সংস্থা কেরানীগঞ্জ জিঞ্জিরা শাখার আয়োজনে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির অভিজাত রেস্তোরা “দি আরিষ্টোক্রাট লাউঞ্জে” অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেরানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কোমলের সঞ্চালনায় ও সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চকবাজারের মৌলভীবাজার মালিক সমিতির সভাপতি হাজী সৈয়দ বশির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মাদ আজমল হোসেন বাবলু, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ ফারুক আহম্মেদ, সহ-সভাপতি হাজী মোঃ শাহীন, যুগ্ন-সম্পাদক হাজী মোঃ তারিকুল্লাহ, ডিসিসিআইয়ের পরিচালক মোঃ শাহীদ হোসেন, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও আন্তর্জাতিক সামজিক মানবাধিকার তদন্ত সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং কেরানীগঞ্জ উপজেলা শাখার প্রেসিডেন্ট শাহীন চৌধুরী প্রমুখ।
আন্তর্জাতিক সামজিক মানবাধিকার তদন্ত সংস্থার সম্মাননা প্রদান অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন , দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও আন্তর্জাতিক সামজিক মানবাধিকার তদন্ত সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং কেরানীগঞ্জ উপজেলা শাখার প্রেসিডেন্ট শাহীন চৌধুরী। এসময় সার্বিক সহযোগিতা করেন , আন্তর্জাতিক সামজিক মানবাধিকার তদন্ত সংস্থার কেরানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কোমল, কেরানীগঞ্জ জিঞ্জিরা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
Bangladesh Pratinioto news site