Most Recent Post
Home / সারাদেশ / দুটি কাঁচা আমকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় হামলা-ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

দুটি কাঁচা আমকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় হামলা-ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

নিজস্ব প্রতিবেদক;নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার নাইন্তারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাত্র দুটি কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করা হয় এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ অবস্থায় রাখার চেষ্টা করছে বলেও দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জালকুড়ি নাইন্তারপাড়া এলাকার শরীফ নামের এক যুবক, তার পিতা ওমর আলীর নির্দেশে এবং আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে এই হামলা চালানো হয়। এলাকাবাসীর ভাষ্যমতে, শরীফ দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছে এবং তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ উঠেছিল।
পরিবারটির দাবি, অভিযুক্ত শরীফ ও তার পরিবার একসময় প্রভাবশালী রাজনৈতিক মহলের সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করত। সেই প্রভাব খাটিয়েই তারা এখনও এলাকায় সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা-এ অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে থানার এসআই আতাউর রহমান জানান, “ওরা একটি সংঘবদ্ধ চক্র। তাদের বিরুদ্ধে পূর্বেও অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছি।”
ভুক্তভোগী আশরাফুল ইসলাম মূলত বিক্রমপুর এলাকার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি জালকুড়িতে বসবাস শুরু করেন এবং সেখানে বাড়ি নির্মাণ করেন। পরিবারটির দাবি, এলাকায় তাদের আত্মীয়-স্বজন বা প্রভাবশালী কেউ না থাকায় অভিযুক্তরা সেই সুযোগ নিয়ে তাদের ওপর একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে।
আশরাফুল ইসলামের পরিবার আরও অভিযোগ করে জানায়, অভিযুক্তরা প্রায়ই তাদের বাসার গেটে তালা লাগিয়ে দেয়, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি আশরাফুল ইসলামের ছোট ছোট মেয়েদের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। ছোট শিশুদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। ভুক্তভোগী পরিবার বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেছে, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এ ধরনের নির্যাতনের শিকার না হয়।

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *