Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবির ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউ টিন দিলেন জেলা প্রশাসক মহদোয়

পাঁচবিবির ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউ টিন দিলেন জেলা প্রশাসক মহদোয়

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

শনিবার ২৩ মে/২০২৬ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঝড়বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনর্বাসনে সরকারি উদ্যোগে বিনামূল্যে ঢেউ টিন বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আল- মামুন মিয়া। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৩’টি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিকে ২’বান্ডিল ঢেউ টিন ও ৩ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারি কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, থানার ওসি হাফিজ মোঃ রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, অফিস সহকারী মোঃ জুয়েল রানা ও কার্য-সহকারী মোঃ ওসমান গনি।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *