Most Recent Post
Home / Uncategorized / ঈদ আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন শ্যামনগর গড়ার আহ্বান আলফাত হোসেনের

ঈদ আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন শ্যামনগর গড়ার আহ্বান আলফাত হোসেনের

শ্যামনগর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্যামনগর উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য,সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক ও যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন। একই সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এক শুভেচ্ছা বার্তায় আলফাত হোসেন বলেন,
“ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির বার্তা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।”

তিনি আরও বলেন,কুরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে সচেতন হতে হবে। কুরবানির পর দ্রুত বর্জ্য পরিষ্কার করে নির্ধারিত স্থানে ফেলতে হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য শ্যামনগর গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।

ঈদকে সামনে রেখে শ্যামনগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে

আলফাত হোসেন বলেন,ঈদের আনন্দ তখনই পূর্ণতা পাবে, যখন আমাদের চারপাশ থাকবে পরিচ্ছন্ন ও নিরাপদ। শুধু ব্যক্তিগত নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজ যদি সচেতন ভূমিকা পালন করে, তাহলে খুব দ্রুতই শ্যামনগরকে একটি আধুনিক, সুন্দর ও পরিবেশবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।

তিনি আরও বলেন,ধর্মীয় উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। তাই ঈদের সময় কেউ যেন অবহেলিত না থাকে সেদিকেও সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

স্থানীয়দের মতে, ঈদের শুভেচ্ছার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে আলফাত হোসেনের এ সচেতনতামূলক বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। বিশেষ করে কুরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আহ্বান সময়োপযোগী ও প্রশংসনীয় বলেও মনে করছেন তারা।

About bdpratinioto

Check Also

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *