Most Recent Post
Home / Uncategorized / ছাতকে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে

ছাতকে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে

সেলিম মাহবুব, সুনামগঞ্জঃছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও গ্রাম এলাকার একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ।এ নারীর বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে টেংগারগাঁও সংলগ্ন মারুয়া টিলার পূর্ব পাশে পানির ডোবায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় পথচারী জহুর আলী। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য খায়ের আহমেদকে বিষয়টি জানান। খবর পেয়ে এসআই মোঃ আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, মরদেহের সু’রতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন এ নারীকে শুক্রবার দুপুরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন

About bdpratinioto

Check Also

দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির প্রবাস জীবন শেষে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় 

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *