সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নাসিক ২নং ওয়ার্ডের দুইবারের জনগণের ভোটে নির্বাচিত সাবেক কমিশনার জননেতা মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রচারিত ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৬) বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ট্রেড সেন্টার সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে হাজী মোহাম্মদ লিটন মোল্লা বলেন, মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা অংশ চালাচ্ছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আমির হোসেন বাদশা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে যথাযথ তদন্ত ও তথ্য-প্রমাণ যাচাই করা উচিত। অন্যথায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং ব্যক্তি ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজক: বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম।
Bangladesh Pratinioto news site