শেখ নিয়াজ মোহাম্মদ:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, বুধবার (৩ জুন) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মোট ২৮ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রিশাত লস্কর, আলামিন শরীফ, রিংকু, রাসেল, নয়ন মিয়া, ফয়সাল আহমেদ, আমান উল্লাহ, সোহাগ, রিয়াজ, খায়রুল, শাহিন হোসেন, ফয়সাল হোসেন, রাব্বি, জাহাঙ্গীর ওরফে বুলু, ফারুক, রাহুল, শাহীন, রোমান, রাতুল, শান্ত, রবি হোসেন, সাগর, মোহাম্মদ মহিবুল্লাহ গালিম, রব মোল্লা, জান্নাতুল মঈন, হারুন অর রশিদ, আরিফুল ইসলাম ও নজরুল ইসলাম।
পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাবাড়ী এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে “জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।তিনি আরও জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Bangladesh Pratinioto news site