Most Recent Post
Home / Uncategorized / জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।তারই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন) এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার পরিছন্নতা অভিযান করা হচ্ছে।

ড্রেন পরিষ্কার পরিছন্নতা অভিযান উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও এডিস মশার বংশবিস্তার রোধে আগেভাগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির স্যারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং হবে। একইসঙ্গে স্থানীয় জনগণকে ড্রেনে ময়লা না ফেলার জন্য সচেতন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ স্কাউটসের আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *